| | |

সাহায্যের কথা বলে ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে এক ষাটোর্ধ্ব নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে এবং চুরি করা মালামাল কেনার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি রুপার চেইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ মে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় সাহায্যের প্রলোভন দেখিয়ে ওই নারীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, আশরাফুল (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭) ভুক্তভোগীকে একটি বাড়িতে সহায়তা দেওয়ার কথা বলে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ভয়ভীতি ও মারধর করে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় তার গলায় থাকা একটি রুপার চেইনও ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় শুক্রবার (৫ জুন) ভুক্তভোগী শিবালয় থানায় লিখিত অভিযোগ করেন। পরে স্থানীয় জনতার সহায়তায় দুই অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা চেইনটি বিক্রির কথা স্বীকার করলে পুলিশ অভিযান চালিয়ে স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালকে (৪৫) গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চুরি যাওয়া চেইন উদ্ধার করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted