শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ জিলহজ, ১৪৪৭

সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় দেশে আসছে হাদির মরদেহ

নিজস্ব প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে মরদেহটি বের করা হয়। বিমানবন্দর থেকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। এ উপলক্ষে পুরো বিমানবন্দর এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিমানবন্দর এলাকা ঘুরে দেখা যায়, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। বিমানবন্দরে প্রবেশকারী সবাইকে তল্লাশির আওতায় আনা হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর এলাকায় জড়ো হচ্ছেন।

বিমানবন্দর থানার সাব-ইন্সপেক্টর ইফতেখার ইসলাম বলেন, ‘আজ ওসমান হাদির মরদেহ ৮ নম্বর গেট দিয়ে বের করা হবে। এ কারণে বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেক ভিআইপি হাদিকে রিসিভ করতে আসবেন, তাই ভিআইপি গেটেও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র জানায়, বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের করেছে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। দেশে প্রাথমিক চিকিৎসা শেষে গত সোমবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930