| | |

সিলেটে ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি, সিলেট

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন নাবিল (২১) নিহত হয়েছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাবিল কানাইঘাট সরকারি কলেজের ছাত্র এবং স্থানীয় ছাত্রদলের একজন কর্মী বলে জানা গেছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার নিশ্চিত করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই ইসলাম হোসেনের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল নিহত হন।

বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী জানান, ছুরিকাহত নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানান ওসি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted