শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

সীমান্তে মাইন বিস্ফোরণে গোড়ালি উড়ে গেছে বিজিবি সদস্যের

ডেস্ক রিপোর্ট

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বিজিবির এক সদস্য আহত হয়েছেন।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ১২টা ২৫ মিনিটে ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। ৩৪-বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি জানান।

আহত বিজিবির ল্যান্স নায়েক আকতার হোসেন ৩৪-বিজিবির অধীন মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলী বিওপিতে কর্মরত।

বিজিবি জানায়, পেয়ারাবুনিয়া এলাকার প্রস্তাবিত বিজিবির অস্থায়ী চৌকিতে টহল দেওয়ার সময় আকতার হোসেন মাটির নিচে পেতে রাখা মাইনে পা দিলে তা বিস্ফোরিত হয়। এতে তিনি ডান পায়ের গোড়ালি হারান এবং বাম পায়ে গুরুতর আঘাত পান।

তাৎক্ষণিকভাবে তাকে কক্সবাজারের রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

৩৪-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তীতে জানানো হবে।’

বিজিবির রামু সেক্টর কমান্ডারের কার্যালয় জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল চলাকালে এ ধরনের ঝুঁকি থেকে সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930