| | |

আশুলিয়া

সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা আশুলিয়ার ঘোষবাগ পূর্বপাড়ায় অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঘোষবাগ এলাকায় একটি সন্ত্রাসী চক্র চাঁদাবাজি ও স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে চক্রটির সক্রিয় তিন সদস্যকে আটক করে।

অভিযানকালে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি অত্যাধুনিক শটগান, ১৩টি ধারালো চাপাতি, ৪টি ছোরা এবং চাঁদাবাজির টাকাসহ বিভিন্ন অপরাধমূলক আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. বিশাল (২০), নাজমুল (২০) ও শিপন (২২)।

স্থানীয়রা জানান, সম্প্রতি ঘোষবাগ এলাকায় সন্ত্রাসীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কে ছিল। সেনাবাহিনীর অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

অভিযান শেষে আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত অস্ত্রসমূহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর এ সহযোগিতা প্রশংসনীয়।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ