| | |

সেন্ট মার্টিনে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ থেকে টেকনাফের শাহ পরীর দ্বীপে যাওয়ার পথে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার (০১ ডিসেম্বর) সকালে ‘গরারচর’ মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেন্ট মার্টিন দ্বীপের মাঝরপাড়ার বাসিন্দা নাজির আহমেদের মেয়ে মরিয়ম আক্তার (৩৫) ও তাঁর মেয়ে মাহিমা খাতুন (৬)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্পিডবোটটিতে চালকসহ আটজন ছিলেন। ডুবোচরে উল্টে পড়ার পর তাঁদের সবাইকে উদ্ধার করা হয়। এর মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, শাহপরীর দ্বীপের দক্ষিণে বদরমোকাম ঘোলারচড় এলাকায় ডুবোচরের সৃষ্টি হয়েছে। ভাটার সময় এই চরের কিছু অংশ দেখা গেলেও জোয়ারের সময় এটি অদৃশ্য থাকে। এই ডুবোচরেই দ্রুতগতির স্পিডবোটটি উল্টে দুজনের মৃত্যু হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আলভি বলেন, ‘হাসপাতালে আনার আগেই মা-মেয়ের মৃত্যু হয়েছে। অন্য দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted