| | |

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের আফতাব উদ্দিন মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন-পঞ্চগড়ের শাহিন ইসলাম (২২), গাইবান্ধার ইব্রাহিম (২৮) ও রংপুরের ফিরোজ (১৮)।

স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জ শহরের সবুজ কাজীর বাড়ির কাজ করছিলেন দুই নির্মাণ শ্রমিক। তাদের মধ্যে একজন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে আর না ওঠায় অপরজন পাশের বিল্ডিং থেকে শাহীন নামে আরেক শ্রমিককে ডেকে নিয়ে আসেন। এরপর তারা দুজন একে একে ট্যাংকের ভেতরে নামেন। কিন্তু বেশ কিছুক্ষণ পরও তারা না ফেরায় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পড়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে সেপটিক ট্যাংকে তিনজনের লাশ পায়।

শাহিনের সঙ্গে কাজ করতে আসা পাভেল বলেন, শাহীন ও আমি একসঙ্গে মুন্সীগঞ্জ স্টেডিয়ামের কাছে ভাড়া থেকে কন্ট্রাক্টরের অধীনে বাড়ি নির্মাণ শ্রমিকের কাজ করতাম। এর মধ্যে এ দুর্ঘটনা ঘটলো।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকরা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ