| | |

স্বচ্ছতার ভিত্তিতেই আনসার বাহিনীতে নিয়োগ : মহাপরিচালক

নাজমুল হুদা

নিয়ম ও স্বচ্ছতার ভিত্তিতেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে সাভারের বাজার রোডে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, আনসার বাহিনীতে অনিয়মের কোনো সুযোগ নেই। নিয়োগ প্রক্রিয়াসহ বাহিনীর সব কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে।

তিনি বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে আনসার সদস্যরা বিশেষ সুবিধা পাবেন। ব্যাংকটি দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ সময় ঢাকা বিভাগের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted