শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

নিখোঁজ ২৭৯

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে ৫৫ জনের মৃত্যু, গ্রেফতার ৩

ডেস্ক রিপোর্ট

হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। রয়েছেন নিখোঁজ রয়েছেন প্রায় ২৭৯ জন। এদিকে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

নগরীর দমকল বিভাগ জানিয়েছে, হংকংয়ের সরকারি আবাসিক অ্যাপার্টমেন্টে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।

এক সংবাদ সম্মেলনে দমকল বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাস্থলেই ৫১ জন এবং হাসপাতালে চারজন মারা গেছেন। একজন দমকলকর্মীও মারা গেছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে। আজ বৃহস্পিতবার সকাল ৮টায়ও ভবনগুলো থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। বহুতল ভবনের কোথাও কোথাও ছোট ছোট আগুনের শিখা তখনো দেখা যাচ্ছিল। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, চারটি ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। তবে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলতে তাদের আজ সারা দিন লাগতে পারে। ওয়াং ফুক কমপ্লেক্সে থাকা আটটি ভবনের চারটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, আরও তিনটি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, আজ বৃহস্পতিবার ভোর থেকেই ওয়াং ফুক কমপ্লেক্সের অনেক বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা ভবন থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন। অনেকে রাতে বন্ধু বা স্বজনদের বাড়িতে অবস্থান করে ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে আসেন।

কোথা থেকে বা কী কারণে আগুনের সূত্রপাত, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় পুলিশ একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও একজন প্রকৌশলীকে গ্রেফতার করেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930