| | |

নিখোঁজ তিন শতাধিক

হংকংয়ে বহুতল ভবনে আগুনে ৯৪ জনের

ডেস্ক রিপোর্ট

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন।

দমকলকর্মীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তবে এরই মধ্যে ঝরে গেছে বহু প্রাণ।

এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী সন্দেহে ওই আবাসন সংস্কারের দায়িত্বে থাকা একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে হংকং পুলিশ।

ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভবনগুলোতে ছিল বাঁশ আর জালের ঘেরাটোপ।

পুলিশ মনে করছে, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে। হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।

বুধবার হংকংয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।

প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় পর দমকল কর্মীরা আগুন অনেকটা নেভাতে সক্ষম হয়েছেন।

উদ্ধারকারীরা তীব্র তাপ ও ঘন ধোঁয়ার মধ্যে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কাজ করেছেন, যাতে ওপরের তলায় আটকা পড়া বাসিন্দাদের কাছে পৌঁছানো যায়।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ