শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

বগুড়া

হাতকড়াসহ আ’লীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

জেলা প্রতিনিধি, বগুড়া

রেজ্জাকুল ইসলাম রাজু

পুলিশকে মারধর করে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজ্জাকুল ইসলাম রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা রাজু শনিবার রাতে নিজ গ্রামে বাড়ির পাশে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যান। খবর পেয়ে পুলিশের এসআই আল মামুনের নেতৃত্বে পাঁচ সদস্য তাকে গ্রেফতাের করেন। তারা রাজুকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার সময় তার আত্মীয়-স্বজনরা পুলিশের ওপর হামলা চালান।

একপর্যায়ে তারা হাতকড়া পরা অবস্থায় রাজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। এ সময় মারধরে তিন পুলিশ সদস্য আহত হন।

রাজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টাসহ ১৬টি মামলা রয়েছে৷ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, রাজুকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আসামি ছিনিয়ে নেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930