| | |

মানবতাবিরোধী অপরাধ মামলা

হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন মাহমুদুর রহমান-নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

মাহমুদুর রহমান, হাসিনা, নাহিদ ইসলাম। ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বুধবার (১০ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আজ বুধবার ঐতিহাসিক প্রেক্ষাপটের সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা ছিল সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের। কিন্তু ব্যক্তিগত কারণে তারা আসতে না পারায় প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময় চাওয়া হয়। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সোমবার দিন রেখেছেন। আমরা আশা করছি ওইদিনই এ দুজন সাক্ষী নিজেদের সাক্ষ্য উপস্থাপন করতে পারবেন।

এ মামলার অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এর আগে গত ১০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হিসেবে যে আবেদন করেছেন, তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted