| | |

হাসিনা-জয়-পুতুলের দুর্নীতির মামলা, ৭৯ সাক্ষীর জবানবন্দি নেওয়া শেষ

ডেস্ক রিপোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে ৭৯ জন সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় ৭৯ জন সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং শেখ হাসিনা ও জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানকে জেরা করেন আসামি খোরশেদের আইনজীবী।

জেরা শেষ না হওয়ায় আগামী ১০ নভেম্বর জেরার জন্য দিন ধার্য করা হয়।

এর মধ্যে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ২৯ জন। এ মামলায় তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার জেরা অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা ও জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য শেষ হয়েছে ২৮ জনের। এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানের জেরা অব্যাহত রয়েছে।

তবে, আজ বৃহস্পতিবার শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য রয়েছে। এ মামলায় সাক্ষ্য শেষ হয়েছে ২২ জনের।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ