| | |

হেরোইন সিন্ডিকেটের মূল হোতা আটক

নাজমুল হুদা

ঢাকার সাভারে হেরোইন সিন্ডিকেটের মূল হোতা হৃদয় হোসেনকে (২৭) আটক করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়। র‍্যাব-৪ এর একটি দল মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে এই অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক হৃদয় শীর্ষ মাদক কারবারি বলে জানিয়েছে র‍্যাব।

আটক হৃদয় সাভার উপজেলার দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি দল মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সাভারের পশ্চিম রাজাশন এলাকার বিরুলিয়া রোড সংলগ্ন আমতলা পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় হৃদয়কে দেড় কেজি হেরোইনসহ আটক করা হয়।

র‍্যাব জানায়, অভিযানের সময় হৃদয়ের কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted