| | |

এনবিআরের বিজ্ঞপ্তি

৪২ ধরনের ভাতা ও করমুক্ত সুবিধা পাবেন সরকারি কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

আইনগতভাবে আয়কর রিটার্ন জমা দিতে বাধ্য হলেও সব ধরনের আয়ের ওপর কর দিতে হয় না সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় সরকারি কর্মকর্তাদের জন্য ৪২ ধরনের ভাতা ও সুবিধা করমুক্ত ঘোষণা করেছে। এনবিআর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

করমুক্ত সুবিধার মধ্যে রয়েছে- চিকিৎসাভাতা, নববর্ষভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদনভাতা, শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়িভাতা, ভ্রমণভাতা, যাতায়াতভাতা, টিফিনভাতা, পোশাকভাতা, আপ্যায়নভাতা, ধোলাইভাতা, বিশেষ ভাতা, প্রেষণভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকিভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউন্স, ঝুঁকিভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াতভাতা, টেলিকম অ্যালাউন্স, ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিএবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকিভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্তভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা ও গার্ড পুলিশ ভাতা। এছাড়া অবসরের সময় প্রদত্ত লাম্প গ্রান্টও করমুক্ত থাকবে।

তবে উৎসবভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে। এই আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ