শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭

আন্তঃনগর মহানগর এক্সপ্রেস

৫ বগি রেখে চলল ট্রেন, পরে আবার ইঞ্জিন বিকল

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

পাঁচ বগি রেখেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায় ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস

চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় পাঁচ বগি ফেলে রেখে চলে যায়; পরে বাকি অংশ নিয়ে যাওয়া ট্রেনটিরও ইঞ্জিন বিকল হয়ে গেছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটে আশুগঞ্জ স্টেশনের কাছে এ ঘটনা ঘটে বলে জানান ট্রেনের পরিচালক (গার্ড) কে এম শাহীনূর ইসলাম।

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানিয়েছেন।

তবে ট্রেনটি আশুগঞ্জ স্টেশন ঢোকার মুহূর্তে ট ও ঠ বগির সংযোগ বিচ্ছিন্ন (পাটিং) হয়ে মাঝখানে আলাদা হয়ে যায়। এতে পিছনের পাঁচটি বগি ছাড়াই ট্রেনটি আশুগঞ্জ প্রবেশ করে।

সাকির জাহান আরও বলেন, স্টেশনের কাছাকাছি হওয়ায় রেখে যাওয়া পাঁচ বগির যাত্রীর অন্য বগিগুলোতে উঠেন এবং অবশিষ্ট বগি নিয়ে ট্রেনটি ঢাকা রওয়ানা হয়। কিন্তু পথে ভৈরবের মেঘনা সেতুতে পৌঁছালে সেটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

পরে সেতুর অপর প্রান্তের ভৈরব স্টেশনে থাকা কর্ণফুলি এক্সপ্রেসের লোকামেটিভ এসে ব্রিজ থেকে আন্তঃনগর মহানগর এক্সপ্রেসকে নিয়ে যায়। পরে রাত প্রায় ৮টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছায় বলে জানান সহকারী স্টেশন মাস্টার সাকির।

ভৈরব রেলস্টেশনের মাস্টার ইউসুফ হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে একটি লোকোমোটিভ রওয়ানা হয়েছে। সেটি পৌছালে ট্রেনটি ঢাকার পথে রওয়ানা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930