| | |

ভাবনার প্রশ্ন

‘ঘৃণাটা আসে কোথা থেকে’

বিনোদন ডেস্ক

আশনা হবিব ভাবনা। ফাইল ছবি

‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তার প্রথম টিভি নাটক ছিল এটাই। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন তিনি। ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি শুরু করেন চলচ্চিত্র ক্যারিয়ার।

ভাবনা পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে আশনা হাবিব ভাবনা জানান যে, ‘দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা।’

পোস্টে তিনি লিখেছেন, ‘আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করি। এমনকি আমার নিজের ফেসবুক পেজ থেকেও। ছেলেদের চেয়ে মেয়েদের অনেক বেশি ঘৃণা আসে।’

ভাবনার কথায়, ‘বিশেষ করে কোনো অভিনেত্রী বা বিখ্যাত নারীকে নিয়ে। এই ঘৃণাটা আসে কোথা থেকে? হিংসা থেকে, জীবনে কিছু করতে না পারা থেকে।’

দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা উল্লেখ করে ভাবনা বলেন, ‘ইশ এরা যদি নিজেদের জীবনে কিছু করত তাহলে হয়ত মনটা একটু পরিষ্কার হতো। ওদের দুঃখী জীবনের একমাত্র কাজ হলো শুধু হিংসা করা।’

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ