| | |

শিশুকে বাড়ি থেকে নিয়ে গেলো শিয়াল, ঝোপে মিললো লাশ

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে হুমায়রা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় পর সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তী পুঁথিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হুমায়রা রিকশাচালক হুমায়ুন কবিরের মেয়ে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় হুমায়রা তার চাচার ঘর থেকে নিজের ঘরে যাওয়ার সময় উঠান থেকে পাশের এক ঝোপে নিয়ে যায় শেয়াল। প্রথমে বাড়ির কেউ বিষয়টি বুঝতে পারেনি। পরে হুমায়রার কোনো খোঁজ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায় বাড়ির পাশের ঝোপ থেকে ক্ষত-বিক্ষত শিশুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা।

হুমায়রার চাচি সমলা আক্তার বলেন, এশার আযানের পর হুমায়রাকে তার চাচার ঘরে দিয়ে আসে। কিছুক্ষণপর আবার মায়ের কাছে আসতে চেয়ে চোখের আড়ালে ঘর থেকে একা একা বের হয়ে যায় হুমায়রা। আমরা কেউ বিষয়টি বুঝতে পারিনি। অনেকক্ষণ পর হুমায়রার মা এসে মেয়েকে খোঁজতে শুরু করলে সকলে ঘর থেকে বের হয়। পরে ঘরের পেছনে গিয়ে হুমায়রার মরদেহ পড়ে থাকতে দেখি। পুরো শরীরে নখের আঁচড়, শরীরের বিভিন্ন অঙ্গে মাংস ছিল না, কামড়ের দাগ ছিল।

হুমায়রার বাবা হুমায়ুন কবির বলেন, এশার আযানের পর ফোন করে মেয়ের মৃত্যুর খবর জানানো হয়। আমার তিনটা ছেলে আর একটা মেয়ে ছিল। মেয়ের আবদারে মা আমার ভাই মোস্তফার ঘরে দিয়ে আসে। সেখান থেকে একা একা বের হয়ে আসার পর এই ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এমন মৃত্যুর সংবাদ আমার জানা নেই। বিষয়টি খোঁজ নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted