শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৬ জিলহজ, ১৪৪৭

ডা. শফিকুর রহমান

মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে

সাভার ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ মহেশখালীর বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের যে এলাকা যতটা বঞ্চিত, সে এলাকাকে আগে উপরের দিকে টেনে তোলা হবে।

তিনি আরও বলেন, এই মহেশখালীকে একটি স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তায়ালার সাহায্য নিয়ে যা করা দরকার তা করা হবে। তখনই যুবকদের কর্মসংস্থান হবে, আর বেকার ভাতার চিন্তা করতে হবে না। কাজ করবে যুবক-যুবতী, কাজ করবে মুসলমান, কাজ করবে হিন্দু, কাজ করবে বৌদ্ধ, কাজ করবে খ্রিষ্টান- দল-ধর্মের কোনো ভেদাভেদ দেখা হবে না, দেখা হবে যোগ্যতা ও দেশপ্রেম।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের পরিবর্তনের কারণে আজকে আমাদের এখানে আসতে পারা। এই মহেশখালীর শহীদ তানভীর সিদ্দিকী- তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তারা রক্ত না দিলে বাংলাদেশ গভীর অমানিশা থেকে বের হতে পারত কি না, সন্দেহ। তানভীর সিদ্দিকী এবং তার সহযোদ্ধারা যারা এই লড়াই-সংগ্রামের অংশ ছিলেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

জামায়াত আমির বলেন, বিশ্বের অন্যান্য দেশ স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে, আমরাও তার অন্তর্ভুক্ত হব।

এই জমিন আর কারও কাছে বন্ধক রাখা হবে না। আমি যে জিনিসগুলো বলছি এখন, আপনারা ‘জি’ বললেন- এগুলোই বাস্তবায়নের জন্য গণভোট। ইনশাল্লাহ ১২ তারিখ প্রথম ভোট হবে গণভোটে ‘হ্যাঁ’। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জোয়ার তুলতে হবে।

তিনি বলেন, আমাদের যুবকদের স্লোগান ছিল- ‘উই ওয়ান্ট জাস্টিস’। আমার অধিকার নিয়ে বাঁচতে চাই, আমার অধিকার আমি চাই। নাগরিক হিসেবে মেধা-যোগ্যতা অনুযায়ী আমার ন্যায্য অংশ চাই।

তিনি যুবকদের উদ্দেশে বলেন, তোমরা তৈরি হয়ে যাও। এই বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দেব ইনশাল্লাহ। যুবকরা থাকবে বাংলাদেশ নামক উড়োজাহাজের ককপিটে ক্যাপ্টেন হিসেবে, আমরা থাকব প্যাসেঞ্জার সিটে। এই বাংলাদেশটাই আমরা চাই। এই বাংলাদেশ হামাগুড়ি দিয়ে, খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে যাবে- সেটি আমরা চাই না। বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাল্লাহ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930