ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাভারে দেশের সর্বোচ্চ ভোট পেয়ে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ায় এক নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সাভারের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে এবং নারী ভোটারদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে।
তমিজ উদ্দিন দাবি করেন, একাধিকবারের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিপুল ভোটে বিজয়ী করতে প্রস্তুত এলাকাবাসী। দীর্ঘ ১৭ বছর পর মানুষ একটি নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ পরিচালনা করা হবে এবং জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পক্ষে রায় দেবে।
সভায় জেলা ও থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










