| | |

দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জুলাইযোদ্ধা

সাভার ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ দেড় বছর মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন জুলাইযোদ্ধা আশরাফুল (৩২)।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু তার মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় আশরাফুল মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দেশে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে পাঠানো হয়।

থাইল্যান্ডে টানা ১৪ মাস তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসা শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর তাকে আবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

দীর্ঘ ১৮ মাস পর এই জুলাইযোদ্ধার মৃত্যুতে তার পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের কাছে আশরাফুলের মরদেহ হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ