| | |

সিলেটে আবার ভূ‌মিকম্প, উৎপ‌ত্তিস্থল গোয়াইনঘাট

জেলা প্রতিনিধি, সিলেট

সিলেটে এক দিনের ব‌্যবধানে আবার ভূমিকম্প অনুভূত হয়েছে। দু‌টি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায়। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মি‌নিট ৩২ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটা‌র স্কেলে এর মাত্রা ছিল ৪।

এর আগে গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টা ২০ মি‌নিট ৩ সেকেন্ডে আরও এক‌টি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সে‌টিরও উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট উপজেল‌ায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশ‌মিক ৩।

আজকের ভূমিকম্পের বিষয়টি নি‌শ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তর-পূর্ব দিকে। গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ২১৪ কিলো‌মিটার। এর আগে ভূমিকম্প অনুভূত হওয়া উৎপ‌ত্তিস্থলের দূরত্ব ছিল ২২১ কিলো‌মিটার।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted