শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

১০০ দিনের কর্মসূচি ঘোষণা

সাভারকে মাদক, চাঁদাবাজি ও যানজটমুক্ত করার অঙ্গীকার এমপি বাবুর

হাসিবুল হাসান শান্ত

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু দায়িত্ব গ্রহণের পরপরই বড় ধরনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।

নিজ নির্বাচনী এলাকায় ব্যানার ও ফেস্টুন নিজ হাতে অপসারণের সময় সাংবাদিকদের তিনি জানান, ১০০ দিনের বিশেষ কর্মসূচির আওতায় সাভারকে মাদক, চাঁদাবাজি ও যানজটমুক্ত করার দৃঢ় অঙ্গীকার করছেন।

তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং জনগণের অংশগ্রহণে বাস্তবভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ শুরু হবে।

ডা. সালাউদ্দিন বাবু আরও বলেন, সাভারের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, পরিবহন খাতে চাঁদাবাজি এবং তীব্র যানজট সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা আর চলতে দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ঘোষিত কর্মসূচির আওতায় মাদকবিরোধী অভিযান জোরদার, পরিবহন খাতে চাঁদাবাজদের শনাক্ত করে আইনের আওতায় আনা, গুরুত্বপূর্ণ সড়কে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু এবং অবৈধ দখলমুক্ত করতে ফুটপাত ও সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। খুব শিগগিরই মাঠপর্যায়ে অভিযান শুরু হতে পারে।

এদিকে, উদ্যোগ সফল করতে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এজন্য বাসিন্দাদের যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

ডা. সালাউদ্দিন বাবু বলেন, ১০০ দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা গেলে সাভারের চিত্র পাল্টে যাবে। মানুষ স্বস্তি ফিরে পাবে, দৈনন্দিন জীবন হবে আরও সহজ ও নিরাপদ।

সাভারবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে ঘোষণাটি ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। তবে এখন দেখার বিষয়, নির্ধারিত সময়সীমার মধ্যে কতটা বাস্তবায়ন সম্ভব হয় এই উচ্চাভিলাষী পরিকল্পনার।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930