শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

সাভারে সংসদ সদস্য বাবুর সঙ্গে পারুলের সৌজন্য সাক্ষাৎ

হাসিবুল হাসান শান্ত

সাভারে দিলশানা পারুলের সৌজন্য সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসনে ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী দিলশানা পারুল সৌজন্য সাক্ষাৎ করেছেন বর্তমান সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু সঙ্গে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টা ৬ মিনিটে সাভারের ব্যাংক কলোনিস্থ দেওয়ান ইদ্রিস ভিলায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় দিলশানা পারুল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এমপির সঙ্গে মতবিনিময় করেন।

সাক্ষাতে এনসিপি লাল গোলাপের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ১১ দলীয় জোটসহ সাভারের তৃণমূল বিরোধীদলের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি কোনো নেতাকর্মীর ওপর যেন আর কোনো ধরনের হামলার ঘটনা না ঘটে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতিগুলো যথাযথ ও দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু স্মারকলিপিতে উত্থাপিত দাবির প্রতি আস্থা ও আশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী ১০০ কর্মদিবসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির দৃশ্যমান বাস্তবায়ন শুরু হবে এবং সাভারবাসীকে উন্নয়নের একটি উল্লেখযোগ্য উপহার দেওয়া হবে।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ সাভারের সার্বিক উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031