শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

সিআরপিতে বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য ইফতার

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারে অবস্থিত সেন্টার ফর দি রিহ্যাবিলেশন অফ দি প্যারালাইজড (সিআরপি)-তে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ইফতার আয়োজন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি, ব্যবসায়ী ও সমাজসেবক ওবায়দুর রহমান অভি এ ইফতার কর্মসূচির উদ্যোগ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ-বাংলাদেশি ফিজিওথেরাপিস্ট ও সমাজসেবক ভ্যালেরি অ্যান টেলর

উল্লেখ্য, ১৯৭৯ সালে ভ্যালেরি অ্যান টেলর সিআরপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি সাভারের চাপাইন এলাকায় অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র, যেখানে পক্ষাঘাতগ্রস্ত ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা দেওয়া হয়।

 

ইফতার অনুষ্ঠানে রোগী, তাদের স্বজন এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। আয়োজক ওবায়দুর রহমান অভি বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত নিয়মিত সিআরপিতে এসে অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো। শুধু ইফতার আয়োজন নয়, তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং স্বাবলম্বী হওয়ার পথেও সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মানবিকতা ও সহমর্মিতাই হোক আমাদের মূল চেতনা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031