| | |

সাভারে চাঁদপুর জেলা কল্যাণ সমিতির ইফতার

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ রমজান, ২৮ ফেব্রুয়ারি) বাদ আসর সাভারের হবি প্লাজায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। প্রধান আলোচক ছিলেন সালেহ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. ইউসুফ গাজী।

ইফতার মাহফিলে চাঁদপুর জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা রমজানের তাৎপর্য, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সারোয়ার হোসাইন চাঁদপুরী। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ