শুক্রবার | ১২ জুন, ২০২৬ | ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৫ জিলহজ, ১৪৪৭

জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ : চিফ হুইপ নূরুল ইসলাম মনি

হাসিবুল হাসান শান্ত

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ।

রোববার (৮ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধ-এ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এতদিন সংসদকে শুধু প্রাণবন্ত করার কথা বলা হলেও এখন সেই ধারণা বদলাতে হবে। সংসদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। এ লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় হুইপরা কাজ করছেন।

নূরুল ইসলাম মনি আরও বলেন, আগামী ১২ তারিখে বসতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে অন্যান্য হুইপদের সঙ্গে নিয়ে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় সংসদের অন্যান্য হুইপ এবং সংসদ ভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930