| | |

সাভার পৌর শ্রমিক দলের সভাপতি কামাল, সম্পাদক আরিফ

হাসিবুল হাসান শান্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাভার পৌরসভা শাখার ১২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহিদুল ইসলাম কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান আরিফ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে শ্রমিক দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৫ জানুয়ারি কমিটির অনুমোদন দেওয়া হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

জানা গেছে, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সংসদ সদস্য (ঢাকা-১৯, সাভার-আশুলিয়া) এর সুপারিশক্রমে হাজি মো. দ্বীন ইসলাম (সভাপতি) ও মো. হোসেন আলী (সাধারণ সম্পাদক), ঢাকা জেলা শ্রমিক দল-এর স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে প্রথমবারের মতো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রহিম। তিনি এর আগে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন এবং সাভার পৌর শ্রমিক দলের টানা তিনবারের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

শ্রমিক দলের নেতারা জানান, সংগঠনের জন্য দীর্ঘদিন ধরে কাজ করা এবং পূর্বের ত্যাগ, মামলা, হামলা-নির্যাতন ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখসারিতে থাকা নেতাকর্মীদের এই কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির নেতারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ