শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭

হাদি হত্যাকাণ্ড

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ গ্রেপ্তার

সাভার ডেস্ক

বাংলাদেশে শহীদ শরিফ ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। অভিযুক্তের নাম ফিলিপ সাংমা। তিনি বাংলাদেশের নাগরিক বলে জানানো হয়েছে।

এসটিএফ জানিয়েছে, শনিবার (১৪ মার্চ ) ফিলিপকে উত্তর ২৪ পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে এসটিএফ। তাকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে, গত সপ্তাহে হাদি হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ এসটিএফ। ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। পরে পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।

ওই দুই অভিযুক্ত অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলেন। সুযোগ বুঝে ফের তারা ফের বাংলাদেশে প্রবেশের চেষ্টার অপেক্ষায় ছিল বলে জানা যায়।

২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওসমান হাদি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031