বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

আশুলিয়ায় ৮০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাসিবুল হাসান শান্ত

ঢাকার আশুলিয়া এলাকায় বিশেষ অভিযানে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আশুলিয়া থানার নিশ্চিন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল অংশ নেয়।

এ সময় মো. মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৯৬ হাজার টাকা।

গ্রেপ্তার মনির হোসেনের বাড়ি সখিপুর থানার কদমতলি এলাকায়। তিনি বর্তমানে নিশ্চিন্তপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930