বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

বকেয়া বেতনের দাবি

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ১৫

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে সাভারের বিরুলিয়া এলাকার মারকিউ ম্যানুফ্যাকচারার্স লিমিটেড কারখানার শ্রমিকরা বিরুলিয়া-সাভার আঞ্চলিক সড়ক অবরোধ করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন জানান, ফেব্রুয়ারির বেতন, জানুয়ারির ওভারটাইম এবং ঈদ বোনাসের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলে অন্তত ১০ শ্রমিক আহত হন

অন্যদিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা হঠাৎ সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিলে পুলিশ তাদের সরাতে গেলে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে বিজিএমইএ, মালিকপক্ষ ও শিল্প পুলিশের যৌথ উদ্যোগে বকেয়া আংশিক পরিশোধের ব্যবস্থা করা হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ফেব্রুয়ারির বেতনের ৩২ লাখ টাকা পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। বাকি পাওনা ঈদের পর পরিশোধ করা হবে। শ্রমিকরা এ সিদ্ধান্ত মেনে নিয়ে কারখানায় ফিরে গেছেন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930