| | |

ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে ডুবল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে পড়ে যায়। এতে বহু হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আজ বুধবার (২৫ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টুনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘সৌহার্দ্য পরিবহন’-এর ওই বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বিকাল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পল্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারানো বাসটি নদীতে পড়ে গিয়ে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যায় এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বাসটিতে। উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ