| | |

১৭ বছর পর চালু হচ্ছে আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারের আমিনবাজারে দীর্ঘ ১৭ বছর ধরে বন্ধ থাকা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আগামী ৭ দিনের মধ্যে সচল করার নির্দেশ দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

শনিবার (২৮ মার্চ) দুপুরে আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী হাসপাতালটি পুনরায় চালুর লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, “রাতারাতি সবকিছু সম্ভব না হলেও সাধারণ মানুষ যেন প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।” তিনি হাসপাতাল চালু করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত সিভিল সার্জন ডা. ফারহানা কবির, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এর আগে তিনি কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হযরতপুর স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অচল থাকা আমিনবাজারের এই হাসপাতালটি চালু হলে স্থানীয় বাসিন্দারা প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজেই পেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ