মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, ৬ বাস আটক

হাসিবুল হাসান শান্ত

চলন্ত বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষিপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘ঠিকানা পরিবহনের ছয়টি বাস আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মামুন সরকার ও রাজনীতি বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জানান, সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে বিশমাইল এলাকা থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। ডেইরি গেটে নামতে চাইলে বাসের হেলপার তার সঙ্গে দুর্ব্যবহার করে এবং জাবির শিক্ষার্থীদের বাসে না তোলার কথা বলে। একপর্যায়ে আরেকজন হেলপার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি হাঁটু ও হাতে আঘাত পান।

ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে মামুন বলেন, এ ধরনের গর্হিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতেই শিক্ষার্থীরা একত্রিত হয়ে ‘ঠিকানা পরিবহনের ছয়টি বাস আটক করে। পরে বাসগুলোর চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঠিকানা পরিবহনের এক স্টাফ বলেন, আমরা শুনেছি আমাদের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা কয়েকটি বাস আটক করেছে। জড়িত হেলপারকে শনাক্ত করার চেষ্টা চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম ঘটনাটিকে ‘ন্যক্কারজনক’ উল্লেখ করে বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পেয়েছি। শিক্ষার্থীরা বিচারের দাবিতে বাস আটক করেছে এবং বাসগুলোর চাবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ক্যাম্পাসে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা দ্রুত বিচার এবং গণপরিবহনে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031