| | |

সাভারে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

হাসিবুল হাসান শান্ত

প্রতীকি ছবি

ঢাকার সাভারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (৩০ মার্চ) উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরে এই ঘটনা ঘটে।

নিহতের নাম মহিদুল ইসলাম (৩২। তিনি ঝিনাইদ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে স্থানীয়রা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরে অজ্ঞাতনামা একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির এসআই মেহেদী হাসান বলেন, ‘নিহত ওই যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করেছে। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ