| | |

সাভারে ব্যবসায়ীকে সপরিবারে প্রাণনাশের হুমকি

হাসিবুল হাসান শান্ত

ব্যবসায়ী নুরু মিয়া। ফাইল ছবি

ঢাকার সাভার পৌরসভার নয়া বাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নুরু মিয়া পরিবারের নিরাপত্তা চেয়ে সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একেএম হাসানের ব্যবহৃত মোবাইল ফোনে একটি অজ্ঞাত নম্বর (০১৮৬৮৩৮৩৭৭০) থেকে কল আসে। ওই সময় ঘুমিয়ে থাকায় প্রথমবার কলটি রিসিভ করতে পারেননি নুরু মিয়া। পরে একই নম্বর থেকে আবার কল এলে তিনি তা রিসিভ করেন।

নুরু মিয়া অভিযোগ করেন, কল রিসিভ করার পর অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে ওই ব্যক্তি তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ফোন কেটে দেন।

তিনি আরও জানান, ফোনদাতার কণ্ঠস্বর কিংবা ব্যবহৃত নম্বর তার পরিচিত নয়। কেন এবং কী উদ্দেশ্যে তাকে এমন হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই বুঝতে পারছেন না।

এ ঘটনায় নুরু মিয়া ও তার পরিবার বর্তমানে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। নিরাপত্তার স্বার্থে তিনি শনিবার সাভার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে সাভার থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ