শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩ | ২৮ শাওয়াল, ১৪৪৭

আশুলিয়ায় আলোচিত টিকটকার মা-ভাইসহ গ্রেফতার

হাসিবুল হাসান শান্ত

আশুলিয়া এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও টিকটকার প্রিয়া খান (২২), তার মা হাফসা আখতার (৪২) ও ভাই স্বাধীন মিয়া (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেত্রকোনা জেলার একটি মামলার ভিত্তিতে তাদের আটক করা হয়। রাত ১টার দিকে থানায় আনার পর তাদের দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় জমায় এবং ক্ষোভ প্রকাশ করে।

পুলিশ জানায়, প্রিয়া খান ও তার পরিবারের বিরুদ্ধে প্রতারণা ও ব্ল্যাকমেইলের একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা পরিচয়ের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি, বিশেষ করে উঠতি রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে পরে ধর্ষণ মামলায় জড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। এ ধরনের অন্তত ৪২টি অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

আশুলিয়া মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও নারী হওয়ায় অনেকে অভিযোগ করতে সাহস পাননি। তিনি আরও জানান, নেত্রকোনার আকপাড়া থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে আকপাড়া থানা-এর এসআই রফিকুল ইসলাম জানান, ওই থানার একটি মামলায় প্রিয়া খানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদী তমা আক্তার, যার বাড়ি আকপাড়া এলাকায়। এছাড়াও একই থানায় তাদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তা (আইও) তাদের হেফাজতে নিতে আশুলিয়া থানায় এসেছেন। তবে বিপুল জনসমাগমের কারণে তাদের থানার গাড়িতে তুলতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930