বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭

মহাসড়কে থ্রি-হুইলারের বিরুদ্ধে অভিযান, পুলিশের ওপর হামলা

হাসিবুল হাসান শান্ত

ঢাকার সাভারে অবৈধ থ্রি-হুইলার চালকদের হামলায় এক পথচারী হাইওয়ে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। অবৈধ থ্রি-হুইলার চালকদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে তারা এই হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশনা ও সড়ক দুর্ঘটনা কমাতে অবৈধ থ্রি-হুইলারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে নবীনগর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় অটোরিকশা চালকেরা সংঘবদ্ধ হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা হাইওয়ে থানায় হামলার চেষ্টা চালায়।

বিক্ষোভকারীদের হামলায় চার পুলিশ সদস্য ও এক পথচারী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

অন্যদিকে অটোরিকশা চালকদের অভিযোগ, হাইওয়ে পুলিশ সড়কে অটো চলাচলের মৌখিক অনুমতি দিয়ে রেকার বিলের নামে ২৬শ টাকা করে অটো প্রতি হাতিয়ে নিচ্ছে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহাজাহান আলী বলেন, ‘অটোরিকশায় অভিযান চালালে চালকরা জড়ো হয়ে নানা অপতৎপরতা চালায়। হামলা-ভাঙচুর করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930