| | |

ধামরাইয়ে এনসিপি অফিস উদ্বোধনকে ঘিরে সংঘর্ষ, আহত ২০

নাজমুল হুদা

ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে এনসিপির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে কালামপুর বাসস্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এনসিপির ঢাকা জেলা উত্তর শাখার অস্থায়ী ও ধামরাই উপজেলা কার্যালয়ের উদ্বোধন শেষে বক্তব্য চলাকালে এ সংঘর্ষ শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের বিষয়ে নাবিলা তাসনিদ অভিযোগ করেন, দলের ভেতরে কিছু ‘পদবঞ্চিত’ নেতা-কর্মী এ হামলার সঙ্গে জড়িত। তিনি বলেন, “কমিটি গঠনকে কেন্দ্র করে একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে এ হামলা চালিয়েছে।”

তিনি আরও জানান, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন, যার মধ্যে দুইজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে ধামরাই থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ