| | |

গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মা-শিশু সবাই সুস্থ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা-এর টোক ইউনিয়নের দিগাবো গ্রামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। বিরল এই ঘটনায় মা ও নবজাতকরা সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ৫ এপ্রিল ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মাসুমা বেগম (৩০) এই পাঁচ সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাসুমা বেগম প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে সফলভাবে প্রসব সম্পন্ন করেন।

চিকিৎসক ডা. কামরুজ্জামান সেলিম জানান, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল ঘটনা। সাধারণত এ ধরনের ক্ষেত্রে নবজাতকদের ওজন কম থাকে এবং ঝুঁকি বেশি থাকে। তবে এ ক্ষেত্রে পাঁচ শিশুর সম্মিলিত ওজন প্রায় ৮ কেজি, যা আশাব্যঞ্জক। প্রতিটি শিশুর ওজন গড়ে ১.৪ থেকে ১.৫ কেজির মধ্যে।

স্থানীয়ভাবে এমন ঘটনা এর আগে ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে দিগাবো গ্রামে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে অনেকে নবজাতকদের একনজর দেখতে ছুটে আসছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তবে শিশুদের বাবা কাজল মিয়া ও পরিবারের সদস্যরা এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তারা বর্তমানে মা ও নবজাতকদের সুস্থতা এবং ব্যক্তিগত গোপনীয়তাকেই প্রাধান্য দিচ্ছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ