শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১২ জিলহজ, ১৪৪৭

সাঁওতালদের সমাবেশে হামলা, আহত ৫

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের সমাবেশে হামলা হয়েছে। এতে অন্তত পাঁচ সাঁওতাল নেতা আহত হয়েছেন। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন।

তিন সাঁওতাল হত্যার বিচার এবং জমি ফেরতের দাবিতে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ওই সমাবেশের আয়োজন করেছিল।

হামলায় আহতরা হলেন- সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক বিটিশ সরেন, সদস্য শিউলী মার্ডি, লুকাস মুরমু ও রিপন বেশরা। আহতদের মধ্যে শিউলী মার্ডি ও লুকাস মুরমু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা প্রাথমকি চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে তিন সাঁওতাল হত্যার বিচার এবং সদ্য পাস হওয়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন ২০২৬ অনুযায়ী বাপ-দাদার জমি ফেরতের দাবিতে সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে সমাবেশ শুরু হয়। আধা ঘণ্টা সমাবেশ চলার পর কয়েকজন লাঠি নিয়ে সমাবেশে হামলা চালান।

ফিলিমন বাস্কে বলেন, ‘পরিকল্পিতভাবে হামলা চালিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করা হয়েছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকার ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির একাংশের নেতা স্বপন শেখ, সাবু ও জাফরুলের নেতৃত্বে একটি দল হামলা চালিয়েছেন।’

অভিযুক্ত ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির একাংশের নেতা স্বপন শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার মুঠোফোনে বলেন, ‘এ ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031