বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

সাভারে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

নাজমুল হুদা

ঢাকার সাভারে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ মারুফ হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন। এর আগে বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জোড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মারুফ হোসেন সাভারের নামাগেন্ডা এলাকার বাসিন্দা। তিনি জোড়পুল এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মারুফ তার বাসায় অবৈধ আগ্নেয়াস্ত্র রেখে অবস্থান করছেন। পরে বাড়ির মালিক ও স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার শয়নকক্ষে অভিযান চালানো হয়। এ সময় কম্বলের নিচে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ হোসেন অস্ত্রটি নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এসআই ইমরান হোসেন বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930