বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭

‘মাদক কারবারে বাধা’

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

নাজমুল হুদা

প্রতীকি ছবি

ঢাকার আশুলিয়ায় মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফয়সাল মোল্লা (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে আশুলিয়ার শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফয়সাল আশুলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হুমায়ুন মোল্লার ছেলে।

নিহতের পরিবার জানায়, এলাকার একটি হাউজিংয়ে কিছু যুবক বাইরের লোকজন দিয়ে প্রকাশ্যে মাদক বিক্রি করত। এ ঘটনায় বাধা দেন ফয়সাল। একপর্যায়ে তিনি এক ব্যক্তির মোবাইল নিয়ে নেন, পরে তা ফেরতও দেন। এর জের ধরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

ফয়সালের বাবা হুমায়ুন মোল্লা বলেন, “কয়েকদিন আগে একজন ফোন করে আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। আজ বিকেলে খবর পাই, আমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও জানান, নিহত ফয়সাল নিজেও মাদকসেবী ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

পুলিশের ধারণা, হত্যাকারীরা ফয়সালের পরিচিত হতে পারে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930