শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭

সিন্ডিকেট দমন ও স্বচ্ছতা

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব বেড়েছে প্রায় ৫০ কোটি টাকা

নাজমুল হুদা

জাকির হোসেন

ঢাকার সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের দালালচক্র ও সিন্ডিকেটের প্রভাব কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করায় সরকারি রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে দাবি করেছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন। তাঁর মতে, গত এক বছরে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে সাভার সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

জাকির হোসেন বলেন, আগে জমি রেজিস্ট্রেশন করতে এসে সেবাগ্রহীতাদের দালালচক্র, অতিরিক্ত টাকা দাবি ও নানা হয়রানির মুখে পড়তে হতো। বর্তমানে সরকারি নির্ধারিত ফি অনুযায়ী স্বচ্ছভাবে সেবা দেওয়া হচ্ছে, ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। তবে এ উদ্যোগ বাস্তবায়নে অসাধু চক্রের চাপ ও বাধার মুখেও পড়তে হয়েছে।

কার্যালয়ের তথ্যানুযায়ী, ২০২৪ সালে সাভারে মোট ২৪ হাজার ১১৬টি দলিল সম্পন্ন হয়, যার বিপরীতে রাজস্ব আদায় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ ৭ হাজার ২৫৬ টাকা। ২০২৫ সালে দলিল সংখ্যা সামান্য কমে ২৪ হাজার ৫৫টিতে দাঁড়ালেও রাজস্ব বেড়ে হয় ২৮৯ কোটি ২১ লাখ ৮ হাজার ১০৯ টাকা।

২০২৫ সালের প্রথম তিন মাসে ৬ হাজার ১৪৪টি দলিলের বিপরীতে রাজস্ব আদায় হয় ৬৫ কোটি ১ লাখ ৪০ হাজার ৯৪৬ টাকা। অন্যদিকে, ২০২৬ সালের একই সময়ে দলিল সংখ্যা কমে ৫ হাজার ৪৩৪টিতে নেমে এলেও রাজস্ব বেড়ে দাঁড়ায় ৮০ কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ১১৪ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত সময়ে প্রায় ৫০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে।

সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, “সততা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি স্বার্থ রক্ষা এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

 

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930