বৃহস্পতিবার | ৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ৩৪ জন প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

সাভার ডেস্ক

কুয়েত, মালয়েশিয়া এবং লিবিয়ায় স্বাভাবিক মৃত্যুবরণকারী ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ আজ পৃথক ফ্লাইটে দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।

আজ দেশে পৌঁছানোর মধ্যে কুয়েত (ফ্লাইট কেইউ-৫২৮৩) থেকে ৩০ জন, মালয়েশিয়া (ফ্লাইট বিএস-৩১৬) থেকে ২ জন এবং লিবিয়া (ফ্লাইট কিউআর-৬৪০) থেকে ২ জন প্রবাসীর মরদেহ রয়েছে।

মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া, মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার পাওনা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ে প্রদান করা হবে।

স্বজনদের নিকট মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930