সোমবার | ৮ জুন, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২১ জিলহজ, ১৪৪৭

সাভারে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প ফের চালুর পরিকল্পনা

নাজমুল হুদা

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

দীর্ঘদিন বন্ধ থাকার পর সাভারের বলিয়ারপুর ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর প্রক্রিয়াজাতকরণ সম্পন্ন করে আগামী ১ জুলাই থেকে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বলিয়ারপুর ল্যান্ডফিল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন জটিলতার কারণে এতদিন প্রকল্পটি স্থগিত ছিল। তবে নতুন উদ্যোগে দ্রুত সব প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য ফেলার কারণে এলাকায় তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণ তৈরি হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত এই ল্যান্ডফিল কার্যত একটি বড় বর্জ্যভূমিতে পরিণত হয়েছে, যা জনদুর্ভোগ বাড়িয়ে তুলছে।

পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গেও আলোচনা করা হবে। বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

শেখ ফরিদুল ইসলাম আশা প্রকাশ করেন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে পরিবেশ দূষণ কমার পাশাপাশি বিদ্যুতের একটি নতুন উৎস তৈরি হবে, যা স্থানীয়দের দুর্ভোগ কমাতে সহায়ক হবে।

এ সময় মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930