সোমবার | ৮ জুন, ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২১ জিলহজ, ১৪৪৭

সাভারে বিএনপি নেতা বিল্টুর দাফন সম্পন্ন

নাজমুল হুদা

ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি রাজধানীর এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন বিল্টু। তার মৃত্যুতে স্বজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার রাত ৯টায় সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারতের হায়দরাবাদে যান তিনি। সেখানে একটি হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফেরেন। অবস্থার অবনতি হলে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার জানাজায় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ তমিজ উদ্দিন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসিন ফেরদৌস মোরাদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সাভার পৌরসভার সাবেক মেয়র মো. রেফাত উল্লাহসহ আরও অনেকে।

খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তিনি বলেন, বিল্টু আজীবন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। তার মৃত্যুতে সাভার বিএনপি একজন ত্যাগী ও সাহসী নেতাকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ

  • Mon Tue Wed Thu Fri Sat Sun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930