| | |

রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: নিহতদের স্মরণ, বিক্ষোভ

নাজমুল হুদা

ঢাকার সাভারে ভয়াবহ রানা প্লাজা ধসের ১৩ বছর পূর্তিতে নিহত শ্রমিকদের স্মরণে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। শুক্রবার  সকালে রানা প্লাজার সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন সকালে শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা রানা প্লাজার সামনে অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। কর্মসূচিতে নিহতদের স্বজন ও আহত শ্রমিকরাও অংশ নেন। পরে তারা রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসির দাবি জানান। এ সময় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শ্রমিকরা বলেন, রানা প্লাজা ধসের মতো ভয়াবহ দুর্ঘটনার পরও অনেক ভুক্তভোগী এখনো ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাননি। আহতদের অনেকেই শারীরিকভাবে অক্ষম হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত রানা প্লাজা ভবন ধসে বিশ্বের অন্যতম বড় শিল্প দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক হাজার ১৩৮ জন শ্রমিক নিহত হন এবং আহত হন আরও দুই হাজার ৪৩৮ জন।

ধসের সময় ভবনটির নিচের তলাগুলোতে ব্যাংক ও বিভিন্ন দোকান থাকলেও তৃতীয় থেকে অষ্টম তলা পর্যন্ত একাধিক তৈরি পোশাক কারখানা চালু ছিল।

১৩ বছর পেরিয়ে গেলেও এ ঘটনার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বেঁচে যাওয়া শ্রমিক ও নিহতদের পরিবার। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল শ্রদ্ধা নিবেদন, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ