| | |

সংবাদ প্রকাশের জের

সাভারে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন-এর বিরুদ্ধে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক দেওয়ান ইমন জানান, তিনি ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন পাবলিক লাইব্রেরির বিপরীত পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ৩০-৩৫ জন লোক নিয়ে সেখানে এসে তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন।

দেওয়ান ইমন বলেন, “সহকর্মীরা এগিয়ে এসে প্রতিবাদ করায় তারা আমাকে তুলে নিতে পারেনি।” তিনি আরও জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে অবহিত করা হয়েছে এবং থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়ার ঘটনা ঘটে। এসময় অভিযুক্তের সঙ্গে থাকা লোকজন উত্তেজিত আচরণ করেন। ঘটনাটির সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্রেও সাব-রেজিস্ট্রারকে দলবলসহ সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত জাকির হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি আমার নজরে এসেছে। সমাধানের চেষ্টা চলছে।”

উল্লেখ্য, সম্প্রতি সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে, যা ইতোমধ্যে সংশ্লিষ্ট কার্যালয় পরিদর্শন করেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ