| | |

বিশ্বের ১০০ তরুণ নেতার তালিকায় জাবির সাবেক শিক্ষার্থী

নাজমুল হুদা

‘বিশ্বের ১০০ জন তরুণ নেতা’ তালিকায় স্থান পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার। ব্রিটেনের ‘কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড কমনওয়েলথ ট্রাস্ট’ এই কালিকা প্রকাশ

‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এক অভিনন্দন বার্তায় বলেন, ‘মুনিয়া ইসলাম মজুমদারের এই সাফল্য জাবির জন্য অত্যন্ত গর্বের। দেশের শিক্ষাঙ্গনে তার নেতৃত্ব, অবদান ও পরিশ্রমের এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হবে।’

ব্রিটেনের এই ট্রাস্টটি বিশ্বজুড়ে তরুণ নেতৃত্ব তৈরি এবং সামাজিক পরিবর্তনে কাজ করা মেধাবীদের এই তালিকায় অন্তর্ভুক্ত করে থাকে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

আর্কাইভ